• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

চেন্নাইয়ের হাসপাতালে আমির খান

বিনোদন ডেস্ক ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৭:১২ এএম

‘সিতারে জামিন পার’ ছবি নিয়ে বর্তমানে ব্যস্ত আমির খান। এর মধ্যেই সব শুটিংয়ের ব্যস্ততা ফেলে চেন্নাইয়ের হাসপাতালে ছুটলেন অভিনেতা। তবে নিজের জন্য নয়, চেন্নাইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে মাকে নিয়ে গেছেন আমির।

সম্প্রতি চেন্নাইয়ের একটি হাসপাতালের বাইরে অভিনেতার ছবি উঠে এসেছে সংবাদমাধ্যমে। 

২০২২-এ দীপাবলির সময়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন আমিরের মা। তবে উৎসবের মৌসুমে সেই খবর প্রচারিত হোক, তেমনটা চাননি আমির। সেই সময়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জিনাত খান।

জানা গিয়েছিল, আমির খান এবং তার গোটা পরিবার দীপাবলিতে পঞ্চগনির ফার্ম হাউজে ছিল। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন আমিরের মা। তারপরই তড়ঘড়ি মা-কে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা। 

পরে চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ছবির কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেই জায়গায় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।