ঢাকা সফররত ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি প্রতিনিধি মাইকেলস লিডা উয়ার ও মিসেস ম্যাট ব্যাকেনসহ ৩ সদস্যের প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটি জেবা খান প্রমুখ।