• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান এহসানুল কবির

সময় ডট নিউজ ডেস্ক ২৮ জানুয়ারী, ২০২৫ ০৪:০২ পিএম

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর সরকারি মাইকেল কলেজের অধ্যক্ষ ড. খন্দোকার এহসানুল কবির।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর সরকারি মাইকেল কলেজের অধ্যক্ষ ড. খন্দোকার এহসানুল কবির।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ড. এহসান পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত।