• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

র‍্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সময় ডট নিউজ ডেস্ক ২৬ জানুয়ারী, ২০২৫ ০৩:৩৯ পিএম

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন। এদিন শুনানিতে প্রসিকিউশন থেকে বলা হয়, জুলাই-আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা, বাস্তবায়ন করেছেন র‍্যাব প্রধান হারুন।

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন।

এদিন শুনানিতে প্রসিকিউশন থেকে বলা হয়, জুলাই-আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা, বাস্তবায়ন করেছেন র‍্যাব প্রধান হারুন। এসময় ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান হারুন কোথায়? চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে তদন্ত সংস্থা।

মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে ৫০ শতাংশের কম আসামি গ্রেপ্তার হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, শুরুর দিকে দুর্বলতা থাকলেও এখন গ্রেপ্তারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।

এদিন আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এসআই আবদুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।