• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সৌদি আরবসহ চার দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা

বিনোদন ডেস্ক ২৬ জানুয়ারী, ২০২৫ ০২:১৬ পিএম

মুক্তির আগেই বিতর্কে পড়েছে অক্ষয় অভিনীত বলিউড ছবি ‘স্কাই ফোর্স’। যার ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি। ভারতীয় গণমাধ্যমের খবর, অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ ছবিতে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ভারত -পাকিস্তানের দ্বন্দকে গুরুতর আকারে আলোকপাত করা হয়েছে

মুক্তির আগেই বিতর্কে পড়েছে অক্ষয় অভিনীত বলিউড ছবি ‘স্কাই ফোর্স’। যার ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি।

ভারতীয় গণমাধ্যমের খবর, অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ ছবিতে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ভারত -পাকিস্তানের দ্বন্দকে গুরুতর আকারে আলোকপাত করা হয়েছে।

সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না তা মধ্যপ্রাচ্যের দেশগুলো। অতঃপর, সিনেমাটি দেখা সমীচীন মনে করছে না, যার ফলে ভারতীয় এই ছবিটির ওপর নিষেধাজ্ঞা আরোপ। সৌদি আরব ছাড়াও আপাতত আরব আমিরাত, কাতার ও ওমানে ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে ভারতীয় ছবি নিষিদ্ধের খবর এবারই প্রথম নয়। এর আগে হৃতিক-দীপিকার ‘ফাইটার’, ‘গদর টু’, ‘আর্টিকল ৩৭০’ থেকে শুরু করে ‘টাইগার থ্রি’-এর মতো সিনেমাগুলো নিষিদ্ধ করা হয়েছিল মধ্যপ্রাচ্যের একাধিক জায়গায়। ফলে বক্স অফিসে ব্যবসার ওপর প্রভাব পড়বে, তা বলাই যায়।