• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে: জিএম কাদের

সময় ডট নিউজ ডেস্ক ২২ জানুয়ারী, ২০২৫ ০৬:৫৭ পিএম

জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বুধবার (২২ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে নরসিংদী জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে নরসিংদী জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। সে হিসেবে আমরা নব্য ফ্যাসিবাদের শিকার মনে হচ্ছে। রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘দেশ এখন সঠিকভাবে চলছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে— এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে হাহাকার উঠছে। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না।’

‘দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে তখন যেকোনো অজুহাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সামাজিক অস্থিরতা সৃষ্টি হলে দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। দেশি ও বিদেশি বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে’—সতর্ক করেন জিএম কাদের।

তিনি মনে করেন, এতে অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অবনতি হলে রাজনীতিতে অস্থিতিশীল ও বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে।