• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় হবে: নজরুল

সময় ডট নিউজ ডেস্ক ২২ জানুয়ারী, ২০২৫ ০৫:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি নয় বরং আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি নয় বরং আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

খেলাফত মজলিস এক সময় বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শরিক ছিল। পরবর্তীতে ২০২১ সালের ১ অক্টোবর তৎকালীন সরকারের চাপে বেরিয়ে যায়।

সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা সম্পন্ন করে নির্বাচন দেওয়া উচিত। দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। তাই আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঐক্যবদ্ধ আন্দোলনের শরীক দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে।

ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর জোট ইস্যুতে নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যাদের মতের মিল আছে, তারা জোট করে একত্রে রাজনীতি করতেই পারেন। জোট করা রাজনৈতিক অধিকার, এটা নিয়ে বিএনপি চিন্তিত নয়।

তিনি বলেন, ফ্যাসিস্ট পালিয়েছে তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ বাকি আছে। এবার গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে।