• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

শয়তান থেকে নিরাপদ থাকার দোয়া

টিএন২৪ ডেস্ক ১৯ জানুয়ারী, ২০২৫ ০২:০৩ পিএম

কোরআনের বিভিন্ন আয়াতে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শয়তান মানুষকে ধোঁকা দেয়। মন্দ কাজে প্রলুব্ধ করে। ক্রমে ক্রমে আল্লাহ কুফর ও শিরকে লিপ্ত করে। সবশেষে চিরদুঃখের ও অশান্তির জায়গা জাহান্নামে পৌঁছিয়ে দেয়।। 

কোরআনের বিভিন্ন আয়াতে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না।’ (সূরা নুর, আয়াত : ২১)

শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে আল্লাহর সাহায্য কামনা করা উচিত। একইসঙ্গে আল্লাহর কাছে দোয়া করা উচিত। হাদিসে বর্ণিত এমন একটি দোয়া হলো—

لَا ۤاِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

উচ্চারণ : লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-লারিকালাহু, লা-হুল-মুলকু, ওয়ালাহুল-হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদ্বির।

অর্থ: আল্লাহ তায়ালা ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব একমাত্র তাঁরই জন্য। তাঁরই জন্য সকল প্রশংসা। সকল বিষয়ের উপর তিনি ক্ষমতাবান।

এই দোয়ার ফজিলত সম্পর্কে হাদিসে বলা হয়েছে—

(সকাল বেলা) নামাজের পর যে ব্যক্তি এ দোয়াটি পাঠ করবে তার জন্য একটি গোলাম আজাদ করার সওয়াব হবে, দশটি নেকী লেখা হবে, দশটি গুনাহ মাফ হবে এবং দশটি মর্যাদা বৃদ্ধি হবে। এটি সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে রক্ষামূলক ব্যবস্থা হবে। যে ব্যক্তি সন্ধ্যা বেলা দোয়াটি পাঠ করবে সকাল পর্যন্ত সে অনুরূপ সওয়াব পাবে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৭৭)

Tags:   ইসলাম