• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত: ফখরুল

টিএন২৪ ডেস্ক ১৮ জানুয়ারী, ২০২৫ ০৭:২৯ পিএম

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মনতব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মনতব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি কার্নিভ্যাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত ‘শ্বেতপত্র এবং অতঃপর : অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামের শেষ অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব। তবে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। অতীতের সব অভিজ্ঞতা আমাদের রয়েছে। সেই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলব।

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত। সংসদে সব বিষয়ে আলোচনা হবে। একটি নির্বাচিত সরকারই সব ধরনের সংস্কার করতে পারে। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে। আর সংস্কারের বিষয়ে দুই বছর আগেই বলেছি। অর্থনৈতিক সংস্কার ও রাজনৈতিক সংস্কার। এজন্য ৩১ দফা আমরা দিয়েছি।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী দুই বারের বেশি হতে পারবেন না। সংসদ দুইকক্ষ বিশিষ্ট হবে। যারা নির্বাচন করেন না, কিন্তু তারা যেন দেশ চালানোয় অংশগ্রহণ করতে পারেন, সেজন্য এই ব্যবস্থা করব। আমরা বৈষম্য দূর করতে চেষ্টা করব। এজন্য নির্বাচনের পর আমরা জাতীয় সরকার গঠনের কথা বলেছি।