• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

‘অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে’

টিএন২৪ ডেস্ক ১৮ জানুয়ারী, ২০২৫ ০৪:০৭ পিএম

সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।

তিনি বলেন, সরকার ডিসেম্বরের দিকে ইলেকশন দেওয়ার চেষ্টা করবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা এখানে দায়িত্ব পালনে এসেছি। কাজেই জনগণ যদি চায় আমরা থাকবো। যদি না চায় আমরা চলে যাবো। আর আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন। ডিসেম্বরের দিকে আমরা নির্বাচন দেওয়ার চেষ্টা করবো। আশা করি, আমরা সেই অনুযায়ী আগাবো। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে কিন্তু উনি বলেছেন জুন পর্যন্ত।