বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার আগে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পৌঁছান।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠক করতে এ ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা।
গুরুত্বপূর্ণ এই বৈঠকেই স্পষ্ট হতে পারে, কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে।
গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। মূলত বিএনপির বিরোধিতার কারণেই ঘোষণাপত্র দেওয়ার ওই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় বৈষম্যবিরোধীরা।