• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

নওগাঁয় বাড়ছে শীত, তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি

টিএন২৪ ডেস্ক ১৪ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ এএম

নওগাঁয় সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতে নাকাল উত্তরের জেলা নওগাঁ। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কমায় শীতের প্রকোপ বেশি। কুয়াশার কারণে ছোট-বড় যানবাহন গুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। 

গতকালের তুলনায় তাপমাত্রা আজকে কিছুটা কমেছে। তাপমাত্রা কমায় এবং সূর্যের প্রখরতা না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ এরকমই উঠানামা করতে পারে বলে জানা গেছে।

এদিকে শীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও  অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে  শীতজনিত বিভিন্ন রোগীর ভিড়। শিশু ও বয়স্করা সর্দি,কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে চিকিৎসকরা চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।