• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

মহাদেবপুর প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

নওগাঁর মহাদেবপুর চাঁন্দাশ মোড় থেকে অপহরণের ৫দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে মহাদেবপুর থানা-পুলিশ। 

শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাতুড় ইউনিয়ন থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী রাকি আহমেদ-কে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। 

স্কুলছাত্রী মিম আক্তার চাঁন্দাশ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণিতে পড়ে এবং অপহরণকারী একই উপজেলার কান্দাস ইউনয়নের কান্দাস গ্রামের আবুল কালামের ছেলে। 
 
আজ শনিবার (১৩ মে) মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, 'গত ৭ মে চাঁন্দাশ মোড় থেকে স্কুলছাত্রী মিম আক্তারকে অপহরণ করে রাকি। মিমের পরিবার থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অপহরণের ৫দিন পর মিমকে উদ্ধার করে।'

তিনি আরও বলেন, 'অভিযুক্ত রকি আহমেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।' 

Tags: