হাদিসে ভিক্ষাবৃত্তিতে অনুৎসাহিত করা হয়েছে
অভাবের বিষয়টিকে ভিক্ষাবৃত্তির পর্যায়ে নিয়ে যাওয়া অনুচিত। এটি দানের মতো মহৎ বিষয়ের প্রতি অনেকের আগ্রহ কমিয়ে ফেলে। প্রয়োজন ছাড়া অন্যের কাছে চাওয়ার অভ্যাস করে নেওয়া এবং বিষয়টিকে ভিক্ষাবৃত্তির পর্যায়ে নিয়ে যাওয়া নিন্দনীয়। পরকালে এমন ব্যক্তির পরিনাম ভালো হবে না।