১০ বিষয়ে বিএনপি ও ইসলামি আন্দোলনের ঐকমত্য
ইসলামী শরিয়াহ বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া ও ইসলাম বিরোধী কথা না বলাসহ ১০ বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী শরিয়াহ বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া ও ইসলাম বিরোধী কথা না বলাসহ ১০ বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাইর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ জানুয়ারি) পল্টনে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বেলা সোয়া ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে তাদের অফিসে আসেন।
৭৮তম জন্মদিনে ভোর থেকেই শুভাকাঙ্ক্ষী-প্রিয়জনদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২৬ জানুয়ারি) ৭৭ বছর পূর্ণ করলেন মির্জা ফখরুল। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে তার জন্ম।
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
সংস্কারের নামে কুসংস্কার হলে তা ছুড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এমন কথা বলেন।
পলাতক সরকার রাষ্ট্রীয় সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকার যত বেশি দেশ পরিচালনা করবে, তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। সেজন্য নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না।
এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দেশের বেশিরভাগ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, দেশের মানুষ বর্তমান সময়ে শো-ডাউন করা দলগুলোরও ওপর বিরক্ত। তারা সরকারি দলের মতো আচরণ করছে। বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে। তিনি বলেন, ইতোমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২০০ থানা কমিটি করেছে।