• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

হাইকোর্টের রায়ে সন্তোষ আবরার ফাহাদের মা, দ্রুত কার্যকরের দাবি

১৬ মার্চ,২০২৫ ০৩:৫০ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আবরারের মা রোকেয়া খাতুন। তিনি দ্রুত রায় কার্যকর ও পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ

১৬ মার্চ,২০২৫ ০৩:৪১ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে।

এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না : নাসিমুল গনি

১৬ মার্চ,২০২৫ ০৩:৩৮ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমরা আনন্দ করার মেজাজে নাই, তাই নরমালি গত বিজয় দিবসে যেমন হয়নি এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না। তিনি বলেন, স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছি না বা আমরা কোনো হুমকি দেখছি না।

সরকারি প্রতিষ্ঠান থেকে ‘ফ্যাসিস্টের দোসর’ অপসারণের দাবিতে বিক্ষোভ

১৬ মার্চ,২০২৫ ০৩:৩৩ পিএম

সরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে আন্দোলন করেন।

রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো : অ্যাটর্নি জেনারেল

১৬ মার্চ,২০২৫ ০২:৫১ পিএম

আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (১৬ মার্চ) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে অ্যাটর্নি জেনারেল এসব মন্তব্য করেন।

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে প্রতি লঞ্চে থাকবেন ৪ আনসার সদস্য

১৬ মার্চ,২০২৫ ১১:০৯ এএম

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে লঞ্চ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকেই প্রতিটি লঞ্চে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ঈদ পরবর্তী আরও ২ দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব

১৬ মার্চ,২০২৫ ১০:৩৯ এএম

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা ছাড়েন। দীর্ঘ সাত বছর পর গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান্তোনিও গুতেরেস।

অপতথ্য মোকাবিলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

১৬ মার্চ,২০২৫ ০৯:৪৩ এএম

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সহায়তা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ সহায়তা কামনা করেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসার পরামর্শ

১৬ মার্চ,২০২৫ ০৯:৩৭ এএম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তন এবং তাদের অধিকার সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসা জরুরি। গতকাল ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিন মাস ধরে চিলমারী-রৌমারী রুটে ফে‌রি চলাচল বন্ধ

১৬ মার্চ,২০২৫ ০৯:১৯ এএম

নাব্যতা সংকট দে‌খি‌য়ে প্রায় তিন মাস ধরে চিলমারী-রৌমারী নৌরুটে ফে‌রি চলচাল বন্ধ রয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ব্রহ্মপুত্র নদে পানির গভীরতা কম হওয়ায় ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।