• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:২৫ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা জানানো হয়েছে।

অব্যাহত থাকবে বাংলাদেশ ও রাশিয়ার সহযোগিতা

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৪২ পিএম

বাংলাদেশ পারমাণবিক শক্তিতে সহযোগিতা সম্প্রসারণের জন্য উন্মুখ, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে ভাগ করা স্বার্থ এবং অগ্রগতির ওপর দৃষ্টি নিবদ্ধ করে, বুধবার রাশিয়ান ফেডারেশনের নিউক্লিয়ার এনার্জি রোসাটমের স্টেট কর্পোরেশনের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন।

অপারেশন ডেভিল হান্ট : একদিনে সারা দেশে গ্রেপ্তার ৬৭৮

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩৬ পিএম

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৬৭৮ জন। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৯০ জনকে।

জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে : ধর্ম উপদেষ্টা

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৭ পিএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মীয় বিষয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতে ইমামরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে ইমামদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তারা হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আহতদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:০০ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেছেন উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অর্ধশতাধিক ব্যক্তি ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ১ নম্বর গেটের সামনের সড়কে বসে পড়েন।

কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:২৬ পিএম

জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অচিরেই পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংখ্যা বাড়ানো হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০২:১২ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তেজগাঁও-এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।

জাতিসংঘ মহাসচিবের চিঠি প্রধান উপদেষ্টাকে

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০১:১৯ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চিঠিতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন।

১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:২৫ এএম

চার দিনের সফরে আগামী ১৩ মার্চ (বৃহস্পতিবার) ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভোটার হালনাগাদ দেখতে মাঠ পরিদর্শনে যাচ্ছেন দুই নির্বাচন কমিশনার

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:১৫ এএম

চলমান ভোটার তালিকা হালনাগাদ সরেজমিন দেখতে মাঠ পর্যায়ে যাচ্ছেন দুই নির্বাচন কমিশনার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা তাদের সফরসূচি থেকে বিষয়টি জানা গেছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা জেলার ধামরাই ও সাভার উপজেলা সফর করবেন।