• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তাদের বিচার হওয়া উচিত: ধর্ম উপদেষ্টা

০২ মার্চ,২০২৫ ০৪:০০ পিএম

যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘুসের নতুন নাম হয়েছে স্পিড মানি। কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবে না।

গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

০২ মার্চ,২০২৫ ০৩:৫৪ পিএম

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া সার উৎপাদন। উৎপাদন শুরুর মাত্র ৩৮ দিনের মাথায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার (০১ মার্চ) রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বছরের বেশির ভাগ সময় গ্যাস না পেয়ে উৎপাদন বন্ধ থাকায় দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ইউরিয়া সার উৎপাদনকারী কারখানাটি।

সয়াবিন সরবরাহ পর্যায়ে সংকট আছে কিনা জানতে সময় প্রয়োজন : ডিজি

০২ মার্চ,২০২৫ ০৩:২২ পিএম

সয়াবিন তেল সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা, সেটা জানার জন্য একটু সময় প্রয়োজন হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

ডিজিএফআই’র সাবেক প্রধানের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

০২ মার্চ,২০২৫ ০৩:০২ পিএম

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বন্ধের সুপারিশ অলাভজনক ও কার্যক্রমহীন ৪ স্থলবন্দর

০২ মার্চ,২০২৫ ০২:৫৩ পিএম

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তিনটি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আটটি স্থলবন্দর কার্যকর/অকার্যকরের বিষয়ে মন্ত্রণালয়ের গঠিত যাচাই কমিটি এ সুপারিশ করেছে।

১৮ কোটি মানুষের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি : সিইসি

০২ মার্চ,২০২৫ ০১:২০ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ১৮ কোটি মানুষের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি। সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : প্রেস সচিব

০২ মার্চ,২০২৫ ০১:১২ পিএম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশের সংস্কৃতি ও সৃজনশীলতার নবযাত্রা শুরু হয়েছে। এ নবযাত্রা সংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং বিশ্বদরবারে নতুন এক পরিচিতি গড়ে তুলবে। দেশজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড সংগীত, বাউল গান, নৃত্য, থিয়েটার, চলচ্চিত্র, ভার্চুয়াল রিয়েলিটি প্রদর্শনীসহ নানা আয়োজনের মাধ্যমে এক উৎসবমুখর আবহ তৈরি করা হয়েছে।

দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমতে থাকবে তাপমাত্রা

০২ মার্চ,২০২৫ ১২:৫৯ পিএম

দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

‘আগামী ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ’

০২ মার্চ,২০২৫ ১২:৫৬ পিএম

নতুন করে আগামী ৩০ জুনের মধ্যে আবারও ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ভঙ্গুর নির্বাচন পরিস্থিতিতে ভোটবিমুখ জনগোষ্ঠির এই মুহূর্তে ভোটে ফেরার আগ্রহ সৃষ্টি হয়েছে।

‘এবছর ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেয়া হবে স্বাধীনতা পুরস্কার’

০২ মার্চ,২০২৫ ১২:৪৮ পিএম

দেশের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রম কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার (২ মার্চ) দুপুরে স্বাধীনতা পুরস্কার নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।