• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

শেখ হাসিনা ট্যাগ

তিন মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরছে শেখ পরিবারের নাম

১৩ মার্চ,২০২৫ ০৮:১০ পিএম

দেশের তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরছে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিবেরর নাম। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

হাসিনাকে ফেরত চাওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত : মুখপাত্র

১৩ মার্চ,২০২৫ ০৭:৪৬ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছিল বাংলাদেশ। প্রায় তিন মাস কেটে গেলেও এখনো তার জবাব দেয়নি ভারত।

‘হাসিনাকে গডমাদার অব ফ্যাসিজম’ হিসেবে তৈরি করেছে শাহবাগীরা

১২ মার্চ,২০২৫ ০৯:০০ পিএম

শাহবাগী গোষ্ঠী বিচার চাই না, ফাঁসি চাই স্লোগান দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছিল উল্লেখ করে তাদের বিচার চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা-ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২ মার্চ,২০২৫ ০২:৪৬ পিএম

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, গণ জাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

১১ মার্চ,২০২৫ ০৩:০০ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।

একটি দস্যু পরিবারের শাসন ছিল হাসিনার শাসনামল : ড. ইউনূস

১০ মার্চ,২০২৫ ০৫:১৯ পিএম

শেখ হাসিনার শাসনামল নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, ছিল একটি দস্যু পরিবারের শাসন। সরকারপ্রধানের যেকোনো আদেশই তখন পালিত হতো। কেউ সমস্যা তৈরি করছে? আমরা তাদের উধাও করে দেব। নির্বাচন করতে চান? আমরা নিশ্চিত করব যে আপনি যেন সব আসনে জয়ী হন। আপনি টাকা চান? এই যে ব্যাংক থেকে এক মিলিয়ন ডলার ঋণ, যা আপনাকে কখনোই ফেরত দিতে হবে না।

শেখ হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

১০ মার্চ,২০২৫ ০২:১১ পিএম

অনিয়মের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ হাসিনার, যা বোঝালেন আসিফ নজরুল

০৯ মার্চ,২০২৫ ১২:২২ পিএম

জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার একটি অডিও কল সম্প্রতি ভাইরাল হয়েছে। এ বিষয়ে এবার কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ ব্যক্তির সাক্ষ্য নিতে চায় কমিশন

০৯ মার্চ,২০২৫ ০৮:৫১ এএম

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে (বর্তমানে বিজিবি) সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ১৫ ব্যক্তির সাক্ষ্য নিতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। শনিবার (৮ মার্চ) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন।

বিডিআর হত্যাকাণ্ড : শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে ইউএনআইআইআইসি

০৮ মার্চ,২০২৫ ০৪:০৪ পিএম

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে সাক্ষ্য দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক (অব.) সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ১৫ জনকে সাক্ষ্যগ্রহণের জন্য তলব করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।