• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

হাইকোর্ট ট্যাগ

বিতর্কিত সব বিচারপতিকে অপসারণ করতে হবে : ব্যারিস্টার খোকন

২০ মার্চ,২০২৫ ০৯:৪২ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, যেসব বিচারপতি বিতর্কিত, যারা শপথ লঙ্ঘন করে বিচারকাজ পরিচালনা করেছেন এবং যারা দলীয় মানসিকতা নিয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন— এসব বিচারপতিকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।

জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

১৯ মার্চ,২০২৫ ০৩:৪০ পিএম

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

১৯ মার্চ,২০২৫ ১১:৫৮ এএম

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মাগুরায় শিশু ধর্ষণ : ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ

০৯ মার্চ,২০২৫ ০২:৪৫ পিএম

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘট্নায় দায়ের হওয়া মামলার বিচার আগামী ছয় মাস অর্থাৎ ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মাগুরার সেই শিশু ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ

০৯ মার্চ,২০২৫ ০১:০০ পিএম

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তাবায়ন করতে বলা হয়েছে।

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের

০৯ মার্চ,২০২৫ ১১:৩৮ এএম

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

০৬ মার্চ,২০২৫ ০৩:২৪ পিএম

রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করার বিষয়ে ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সাজাপ্রাপ্ত কে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয়, হাইকোর্ট রুল

০৩ মার্চ,২০২৫ ০১:২৩ পিএম

নীতিমালা ছাড়াই সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না এবং সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার: হাইকোর্ট

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৪৭ পিএম

নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়টিকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে মন্তব্য করেছেন আইনজীবী।

অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত : হাইকোর্ট

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০২:০৪ পিএম

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।