ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন মেসি
কিছুটা অপ্রত্যাশিতভাবেই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। চলতি মাসেই উরগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ আছে তাদের। তবে শেষ সময়ের ইনজুরিতে ছিটকে গিয়েছেন এলএমটেন।
কিছুটা অপ্রত্যাশিতভাবেই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। চলতি মাসেই উরগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ আছে তাদের। তবে শেষ সময়ের ইনজুরিতে ছিটকে গিয়েছেন এলএমটেন।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন। আজ (সোমবার) সকাল পৌনে এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার।
একে একে ৭০ বছর। নিউক্যাসেলের আকাশে সূর্যটা আজ রোজকার নিয়মে উঠলেও নিউক্যাসেলের ফুটবল ক্লাব আর সেইন্ট জেমস পার্কের জন্য সেটা বিশেষ কিছু। ১৯৫৫ সালে এফএ কাপের পর আজ আরেকবার নিউক্যাসেলের ট্রফি ক্যাবিনেটে যুক্ত হবে ইংলিশ ফুটবলের নতুন কোনো শিরোপা।
নেইমার জুনিয়রের সঙ্গে ফুটবলের চেয়ে চোটের বন্ধুত্বই যেন বেশি গাঢ়! এক বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারছেন না তিনি। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরার কথা ছিল এ মাসেই। তবে তা আর হচ্ছে না। আরো দীর্ঘায়িত হচ্ছে ব্রাজিলের জার্সিতে নেইমারের মাঠে ফেরা।
২০২০ সালের ২৫ নভেম্বর হঠাৎ ম্যারাডোনার মৃত্যুর খবর নাড়িয়ে দেয় সারা বিশ্বকে। অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু, নাকি অবহেলা ছিল তার চিকিৎসকদের, এমন প্রশ্ন ওঠে এরপর। শেষ দিনগুলোতে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন চিকিৎসক, তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে বিচার শুরু হয়েছে মঙ্গলবার (১১ মার্চ)।
ইউরোপে মৌসুম অনুযায়ী বেতন বাবদ ব্যয়ে পিএসজির খরচ ৬৫৮ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রার হিসাবে যা ৮ হাজার ৬৭৩ কোটি টাকা। তাদের চেয়ে ১০০ মিলিয়ন ইউরো কম অর্থাৎ ৫৫৮ মিলিয়ন ইউরো বেতন দিয়ে দুইয়ে অবস্থান ম্যানচেস্টার সিটির।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলাটা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে লিভারপুল। গতকাল শনিবার (৮ মার্চ) সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান ১৬ পয়েন্টে নিয়ে গেছে আর্নে স্লটের দল। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট লিভারপুলের। দুই ম্যাচ কম খেলা আর্সেনাল ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে।
২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ উরুগুয়ের ব্রাজিলের জার্সি গায়ে খেলেছিলেন নেইমার। এরপর টানা ইনজুরি। ক্লাব ফুটবল এবং আন্তর্জতিক ফুটবল খেলতে পারেননি তিনি। ১৭ মাস বিরতি দিয়ে আবারও ব্রাজিল জাতীয় দলে ডাক পেলেন তিনি। তাকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র।
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আজ রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। স্যান সেবাস্তিয়ানে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে তারা।
আবারও শিরোপার দৌড়ে ফিরল আল নাসর। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রোনালদোর দল ২-০ গোলে হারিয়েছে আল-ওয়েহদাকে।