• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ব্যাংক ট্যাগ

২৩ মার্চের মধ্যে ব্যাংকারদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ

২০ মার্চ,২০২৫ ০৯:৫৪ পিএম

ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সময়ের মধ্যে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আসিফ নজরুলের নেতৃত্বে কমিটি

১২ মার্চ,২০২৫ ০৮:২৫ পিএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি ও এ সংক্রান্ত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রধান করে ছয় সদস্যের পর্যালোচনা কমিটি করেছ সরকার।

এবার ঈদে নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত স্থগিত

১০ মার্চ,২০২৫ ০৬:৫৫ পিএম

আসন্ন ঈদ–উল ফিতরে নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট বাজারে আনতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের শাখায় আগের ডিজাইনের যেসব নতুন নোট রয়েছে তাও বাজারে না ছেড়ে পুনঃপ্রচলন যোগ্য টাকা দিয়ে সব ধরনের লেনদেন করতে বলা হয়েছে। আগামী মে মাসে নতুন ডিজাইনের নোট আসবে বলে জানা গেছে।

৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার

১০ মার্চ,২০২৫ ০৯:১৬ এএম

বাংলাদেশ ব্যাংকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির জন্য নিলাম (রি-ইস্যু) অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১১ মার্চ)। বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গৃহিণী স্ত্রী-মেয়েকে ব্যাংকের পরিচালক বানানো যাবে না : গভর্নর

০৪ মার্চ,২০২৫ ০৬:৫৫ পিএম

কিছু ব্যাংকে গৃহিণী, স্ত্রীর বা মেয়ের মতো অযোগ্য সদস্যদের পরিচালকের পদে বসানো হচ্ছে, তা করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যবসায়ীরা চাপ দিলেই যে সুদহার কমিয়ে দেব তা হবে না। আগে মূল্যস্ফীতি কমবে তারপর পলিসি রেট আস্তে আস্তে কমানো হবে।

আজ থেকে ব্যাংক লেনদেনে নতুন সূচিতে

০২ মার্চ,২০২৫ ০৯:৪৯ এএম

রমজান মাস উপলক্ষে নতুন সূচি অনুযায়ী রোববার (২ মার্চ) থেকে চলবে ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। নতুন সূচিতে ক্লিয়ারিং হাউজে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তিও করতে হবে। সম্প্রতি পৃথক পৃথক নি‌র্দেশনায় নতুন সময়সূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

ঈ‌দ উপলক্ষ্যে ১৯ মার্চ নতুন নোট বি‌নিময় শুরু

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৫৮ এএম

প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংকগুলোর মাধ‌্যমে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসায় দুদকের অভিযান

১৯ জানুয়ারী,২০২৫ ০২:৩৬ পিএম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী আটক করেছে দুদক

১৪ জানুয়ারী,২০২৫ ০৪:২৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে আটক করেছে দুর্নীতি দমক কমিশনের (দুদক) একটি বিশেষ টিম।

১১ দিনে রেমিট্যান্স এলো ৮৮৩৯ কোটি টাকা

১২ জানুয়ারী,২০২৫ ০৫:৫০ পিএম

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার