• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

মির্জা ফখরুল ট্যাগ

বিএনপির সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২৮ জানুয়ারী,২০২৫ ১২:০৪ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।

রেজাউল করীমের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

২৭ জানুয়ারী,২০২৫ ০১:৩০ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাইর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ জানুয়ারি) পল্টনে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বেলা সোয়া ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে তাদের অফিসে আসেন।