• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ট্যাগ

সাবেক সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ বিকেলে

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:০৯ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠন করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের একটি অংশ। এ ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই সেল গঠন

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:০৫ এএম

নতুন দুটি সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ নামে দুটি নতুন সেল গঠন করা হয়েছে।

জুলাই বিপ্লবে অনন্য নজির স্থাপন করেছেন ব্র্যাকের শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:২৯ পিএম

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, গত আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ক্যারিয়ার নিয়ে ভাবে না, সমাজের ভালো কিছুর জন্যও এগিয়ে আসে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ব্র্যাক ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জুলাই বিপ্লবের কৃতিত্ব সবার : মির্জা ফখরুল

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৩৩ পিএম

মির্জা ফখরুল লেখেন, ‘১৯৭১ সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে। তাই, আমরা এটি অর্জন করেছি। কৃতিত্ব সবার।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সেল গঠন

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:১৮ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আন্তর্জাতিক বিষয়ক সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৯ ফেরুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন দেন।

সচিবালয়ের সামনে গণঅভ্যুত্থানে আহত-শহীদ পরিবারের অবস্থান

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৩ পিএম

জাতীয় প্রেস ক্লাবের পাশে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আহত ও শহীদ পরিবারের প্রায় শতাধিক সদস্য রয়েছেন।

আমাদের শত্রু অগণিত, তারা সবাই শক্তিধর : উপদেষ্টা মাহফুজ

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:১৬ এএম

জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি পোস্ট করে লিখেন, আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর। মিত্র খুবই কম।

জুলাই বিপ্লবে আহত ১৭৪ জন পেলেন স্মার্টকার্ড

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:৫৬ এএম

জুলাই বিপ্লবে আহত ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের এই স্মার্টকার্ড দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থান ও কুয়েটে হামলা ভিডিওচিত্র প্রদর্শনী হবে : হাসনাত

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:৩৭ এএম

জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে সারাদেশে ভিডিওচিত্র প্রদর্শনী করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার ভিডিওচিত্রও প্রদর্শনী করা হবে।

শিক্ষার্থীদের ওপর হামলায় জাতীয় নাগরিক কমিটির নিন্দা

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:১৭ এএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদল ও স্থানীয় বহিরাগত বিএনপি নেতাকর্মীদের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় নাগরিক কমিটি।