• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

রাজউক চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধানে দুদক

০৪ মার্চ,২০২৫ ১১:৫৬ এএম

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

সারা দেশে সামান্য কমবে রাতের তাপমাত্রা

০৪ মার্চ,২০২৫ ১১:৫২ এএম

সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী

০৪ মার্চ,২০২৫ ১১:৪৯ এএম

সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) তিনটি পুরস্কার পেয়েছে ‘বিনোদিনী’। ‘অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড’-এর পাশাপাশি সিনেমাটির জন্য ‘সেরা অভিনেত্রী’-র পুরস্কার পেয়েছেন রুক্মিণী মৈত্র। আর তার ক্যারিয়ারের প্রথম বাংলা ছবির কারণে ‘বেস্ট ডিরেক্টর’-র খেতাব পেয়েছেন রামকমল মুখার্জী।

বধ্যভূমিতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল এনসিপি

০৪ মার্চ,২০২৫ ১১:৪৪ এএম

রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন দলটির নেতাকর্মীরা।

খালাস চেয়ে আমান উল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল

০৪ মার্চ,২০২৫ ১১:৩৯ এএম

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফের পদত্যাগের ঘোষণা

০৪ মার্চ,২০২৫ ১১:২৪ এএম

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। নিয়োগ নিয়ে দীর্ঘ আইনি বিরোধের পর সোমবার (৩ মার্চ) পদত্যাগের কথা জানান তিনি।

নাইজেরিয়ায় রোজা না রেখে প্রকাশ্যে খাওয়ায় বহু মুসলিম আটক

০৪ মার্চ,২০২৫ ১১:১৯ এএম

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পবিত্র রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেপ্তার করছে দেশটির ইসলামিক পুলিশ। মূলত আফ্রিকার এই দেশটির কানো প্রদেশে রোজার মাসে দিনের বেলা জনসমক্ষে খাবার খেতে দেখার পর তাদের গ্রেপ্তার করা হয়।

পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় : নাহিদ

০৪ মার্চ,২০২৫ ১১:১৫ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সংবিধান এবং পুরোনো শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয়।

জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন

০৪ মার্চ,২০২৫ ০৮:৪৯ এএম

রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।

ঢাবিতে দুই ট্রাস্ট ফান্ডের অধীনে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

০৪ মার্চ,২০২৫ ০৮:৪৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড ও রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ডের অধীনে ১২ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সোমবার (৩ মার্চ) উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন।