• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

শাকিবের ‘রাজকুমার’র প্রথম গান প্রকাশ্যে

২৮ মার্চ,২০২৪ ০৯:৩৭ পিএম

অনেক অপেক্ষার শেষে প্রকাশ্যে এসেছে ঢালিউড সুপার স্টার শাকিব খানের ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’র গান। এটি আজ (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় প্রকাশ পেয়েছে। এটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। গানটির কথা ও গীতিকার আসিফ ইকবাল। গানটির শিরোনাম, ‘রাজকুমার’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন।

আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার

২৮ মার্চ,২০২৪ ০৯:৩২ পিএম

আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিলেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। এতদিন সৈকত ছিলেন আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে। নির্বাচক কমিটির বার্ষিক মূল্যায়ন শেষে সৈকতের পদোন্নতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। আজ আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা

২৮ মার্চ,২০২৪ ০৯:১৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। একইসঙ্গে ইউনিটগুলোতে প্রথম হওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিএনপির ইফতারে সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২৮ মার্চ,২০২৪ ০৯:০৮ পিএম

সরকারবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক দফার আন্দোলনে সব গণতান্ত্রিক শক্তিকে সমন্বিতভাবে লড়াই করতে হবে। তাহলে আমরা যে চূড়ান্ত আন্দোলনের জন্য কাজ করছি, সেই আন্দোলনে বিজয় অর্জিত হবে।

বাংলাদেশ ইস্যুতে বাইডেন প্রশাসনের পদক্ষেপ নিয়ে যা জানালেন মিলার

২৮ মার্চ,২০২৪ ১২:২৬ পিএম

বাংলাদেশ ইস্যুতে সুনির্দিষ্ট কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে পর্যালোচনা করে বলার মতো কিছু আমার হাতে এখন নেই। যুক্তরাষ্ট্র প্রশাসনের গৃহীত পদক্ষেপের বাইরে আমরা যেটা স্পষ্ট করে বলেছি

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

২৮ মার্চ,২০২৪ ০৯:৪৪ এএম

জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বাসা থেকে জরুরি নম্বর ৯১১ নম্বরে কল করেন উইন রোজারিও। নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে, মৃত্যুর মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি চাওয়ার কথা জানান পুলিশকে। তবে নিহতের বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ।

রান উৎসবের ম্যাচে হায়দরাবাদের কাছে হারলো মুম্বাই

২৮ মার্চ,২০২৪ ০৯:২৬ এএম

আগে ব্যাটিং করা হায়দরাবাদ করেছিল ২৭৭ রান। জবাবে ২৪৬ রানে থামে মুম্বাই। দুই দলের সমন্বিত রান ৫২৩! ৩১ রানে হেরে গেলেও মুম্বাই আইপিএল ইতিহাসে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেছে। আরেকটি রেকর্ডও হয়েছে এই ম্যাচে, ছক্কার। আইপিএলে সর্বোচ্চ ৩৮ ছয় দেখা গেছে দুই দলের ধুন্ধুমার ব্যাটিংয়ে। ২০টি ছয় মেরেছে মুম্বাই।

উপজেলা পরিষদ নির্বাচন: অনলাইনে মনোনয়নপত্র জমা দেবেন যেভাবে

২৮ মার্চ,২০২৪ ০৯:১৮ এএম

মনোনয়নপত্র দাখিল, বাছাইসহ অন্যান্য নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন বুধবার (২৭ মার্চ) পরিপত্র জারি করেছে। এতে কোন ওয়েবসাইটে প্রবেশ করে কোন পদ্ধতিতে মনোনয়নপত্র দাখিল করতে হবে তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।