• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

রাস্তায় অটোরিকশা থামিয়ে রোম্যান্স করলেন প্রিয়ঙ্কা-নিক

অনলাইন ডেস্ক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

ভারতীয় ধনকুবের নীতা এবং মুকেশ আম্বানীর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে তারকাদের হাট বসেছিল মুম্বাইয়ে। হলিউড থেকে বলিউড, সবার নিমন্ত্রণ ছিল দু’দিনের পার্টিতে। এই অনুষ্ঠান দীর্ঘ ৫ বছর পর আমেরিকা থেকে প্রিয়ঙ্কা চোপড়ার দেশে এসেছেন নিক জোনাস। 

 তাঁরা এসেই ঘুরছেন ভারতের নানা জায়গায়। সম্প্রতি নিক-প্রিয়াঙ্কা জুটিকে অটোরিকশা থামিয়ে মুম্বাইয়ের সড়কে রোমাঞ্চ করতে দেখা গেছে। খবর: অনন্দবাজার পত্রিকার। 

ওই গণমাধ্যমে প্রকাশ করা হয়,  অম্বানীদের পার্টি সেরেই প্রিয়ঙ্কা চোপড়া আর তাঁর স্বামী নিক জোনাসকে নিয়ে বেরিয়ে আসেন রাস্তায়। সেখান থেকে উঠেন সরাসরি অটোরিকশায়। রাতে প্রিয়ঙ্কার রঙিন পোশাকে ঝলমল করছিল। প্রিয়াঙ্কার পরনে ছিল ঝলমলে টু-পিস গাউন। আর নিককের পরনে নীল স্যুট-প্যান্ট। সেখানেই একর পর এক ছবি তুলতে থাকেন এই অভিনেত্রী। পোশাক সামলে প্রিয়াঙ্কা ভর দেন নিকের গায়ে। নিক হাত রাখেন হলদে-কালো অটোর ছাদে। 

সে রকম বেশ কয়েকটি ছবি প্রকাশ হয় সামজিক মাধ্যমে। যা দেখে অনুরাগীরা বেজায় খুশি। কেউ বলছেন, নিক ঘরজামাই থেকে যাক, আর ফিরতে হবে না।” আবার কেউ প্রিয়ঙ্কাকে স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ করতে দেখে বললেন, “বলিউডের রানি ফিরে এসেছে।

এদিকে শীঘ্রই প্রিয়াঙ্কাকে দেখা যাবে হলিউডের ‘সিটাডেল’ সিরিজ়ে। হলিউডের রোম্যান্টিক কমেডি ‘লভ এগেন’তে-ও অভিনয় করছেন তিনি।

Tags: