• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

র‌্যাঙ্কিংয়ে শরিফুল-তাসকিনের বড় লাফ

স্পোর্টস ডেস্ক ২০ মার্চ, ২০২৪ ০৭:০৮ পিএম

বড় লাফ দিয়েছেন শ্রীলংকা সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়া তাসকিন আহমেদও। ২৭ ধাপ এগিয়ে বর্তমানে ডানহাতি এই পেসার আছেন ৪২ নম্বরে। ৫ ধাপ এগিয়ে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আছেন ৪৪ নম্বরে।

শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজে দুর্দান্ত বল করেছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম-তাসকিন আহমেদরা। আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়েও পড়েছে তার প্রতিফলন।

৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে শ্রীলংকা সিরিজে বাংলাদেশের অন্যতম বোলার শরিফুল। ১১ ধাপ এগিয়ে বর্তমানে ২৪ নম্বরে আছেন বাঁহাতি এই পেসার। বাংলাদেশি বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়েও এখন তিনি সবার ওপরে। না খেলে ৭ ধাপ পিছিয়ে সাকিব আছেন ৩১ নম্বরে। 

বাংলাদেশিদের বোলারদের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে মেহেদী হাসান মিরাজ। শ্রীলংকা সিরিজে ওভারপ্রতি মাত্র ৪.৩০ রান দিয়ে ৪ উইকেট নেওয়া এই অলরাউন্ডার ১২ ধাপ এগিয়ে আছেন ৩২ নম্বরে। 

বড় লাফ দিয়েছেন শ্রীলংকা সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়া তাসকিন আহমেদও। ২৭ ধাপ এগিয়ে বর্তমানে ডানহাতি এই পেসার আছেন ৪২ নম্বরে। ৫ ধাপ এগিয়ে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আছেন ৪৪ নম্বরে। 

ব্যাটারদের মধ্যে এগিয়েছেন মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তরাও। ৬ ধাপ এগিয়ে ২৬ নম্বরে থেকে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে মুশফিক। শ্রীলংকা সিরিজে ১৩৫ রান করেছেন তিনি। এক সেঞ্চুরিতে ১৭৭ রান করা শান্ত ১০ ধাপ এগিয়ে আছেন ৩৯ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ৭৬ নম্বরে তাওহিদ হৃদয়। আর ৫ ধাপ পিছিয়ে লিটন নেমে গেছেন ৬০ নম্বরে। 

Tags: