• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

চবিতে শিক্ষার্থী বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সময় ডট নিউজ ডেস্ক ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০৯:৩৩ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১০ শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ প্রত্যাহার ও প্রক্টরের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এবং প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের কুরুচিপূর্ণ মন্তব্যের অফিসিয়াল ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙাকে কেন্দ্র করে হলটির নারী শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক-সাংবাদিক লাঞ্ছিত হন। এই ঘটনায় তদন্ত করে গত ১৩ ফেব্রুয়ারি ১ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল এবং ৯ শিক্ষার্থীকে ২ বছর বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বহিষ্কার একপাক্ষিক হয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন।