• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

আইপিএলে কোহলিদের নতুন অধিনায়ক রজত পাতিদার

স্পোর্টস ডেস্ক ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:৫২ পিএম

সর্বশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে ছিলেন ফ্যাফ ডু প্লেসি। এবার নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক করা হয়েছে রজত পাতিদারকে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে নতুন অধিনায়কের নাম।

সর্বশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে ছিলেন ফ্যাফ ডু প্লেসি। এবার নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক করা হয়েছে রজত পাতিদারকে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে নতুন অধিনায়কের নাম।

পাতিদার অধিনায়ক হওয়ার পর কোহলি বলেছেন, তোমাকে অসংখ্য অভিনন্দন। যেভাবে এই দলের হয়ে তুমি নিজের সেরাটা দিয়েছো তা মনে রাখার মতো। দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই আশা করি। আমি এবং বাকি সতীর্থ সব সময়ে তোমার পাশে থাকব। তোমার জন্য প্রচণ্ড খুশি। তুমি এই সম্মানের যোগ্য়। নিজেই এটা আদায় করে নিয়েছো।

মেগা নিলামের আগে যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল বেঙ্গালুরু, তার একজন পাতিদার। ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাকের ফাইনালেও তুলেছিলেন। তবে আইপিএলে অধিনায়কত্ব করেননি। কীভাবে তারকা ক্রিকেটারদের সামলে দলকে সাফল্য এনে দেবেন, সে দিকে নজর থাকবে।

আরসিবির প্রথম অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। ২০০৮ সালে দলকে ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। কেভিন পিটারসেন মাত্র ছ’টি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার পর অপসারিত হন। এরপর ২০১০ পর্যন্ত অনিল কুম্বলে নেতৃত্ব দেন। তিনি ৩৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১১-১২ সালে ২৮টি ম্যাচে নেতৃত্ব দেন ড্যানিয়েল ভেট্টোরি।

এরপর ২০১১-২০২৩— ১২ বছর আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। একবার ফাইনালে তুললেও দলকে ট্রফি জেতাতে পারেননি। ১৪৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০২২-২৪ পর্যন্ত ৪২টি ম্যাচে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ডুপ্লেসি। এ বার আরসিবিতে শুরু হল পাতিদারের যুগ।

এফআই রহমান, সাংগঠনিক সম্পাদক বায়োজিদ মুন্সী, ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন প্রমুখ।