• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সরকারি ৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে: শিক্ষা উপদেষ্টা

সময় ডট নিউজ ডেস্ক ২৮ জানুয়ারী, ২০২৫ ০৫:০৯ পিএম

সরকারি সাতটি কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সরকারি সাতটি কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, এসব কলেজ নিয়ে একটি নতুন মডেল দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। যেহেতু এই কলেজগুলোকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রয়েছে- তাই এসব প্রতিষ্ঠানকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহজ নয়।

উপদেষ্টা আরও বলেন, মন্ত্রণালয়কে না জানিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করেছে।

এছাড়া চলমান ভর্তি স্নাতক কার্যক্রমের মধ্যেই তা বাতিলের ফলে জটিলতা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা।

এর আগে গতকাল সোমবার (২৭ জানুয়ারি) ঢাবি উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বৈঠক শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজকে আলাদা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন করে ২০২৪-২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না।