রাজধানী ঢাকাসহ তিন বিভাগে আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তিন বিভাগের সঙ্গে কুমিল্লা অঞ্চলেরও দুই এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামীকাল বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে । সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।