• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

পঞ্চগড়ে ঝরছে শিশির, তাপমাত্রা ১২ ডিগ্রি

সময় ডট নিউজ ডেস্ক ২৩ জানুয়ারী, ২০২৫ ১২:৪৯ পিএম

ভোর থেকে পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে শিশির। তার সঙ্গে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত এ অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগে গত মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঠান্ডা ও বাতাস থেকে রক্ষা করতে প্রাণীদের গায়ে চটের বস্তা ও পুরোনো কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা চালাতে দেখা গেছে গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষদের।

প্রয়োজনের বাইরে অর্থবিত্তরা ঘর থেকে বের না হলেও পেটের তাগিদে কাজে বের হতে দেখা গেছে ভ্যান চালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিন মজুর থেকে নিম্নআয়ের মানুষদের। তাদের মুখে দেখা গেছে আয়-রোজগার কমে যাওয়ার হতাশা। ঘন কুয়াশা ও বাতাসের কারণে কাজে যেতে অসুবিধা হচ্ছে বলে জানান তারা।

জানা গেছে, কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের এ জেলা। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।