• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

কুয়াশায় ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রি

টিএন২৪ ডেস্ক ২১ জানুয়ারী, ২০২৫ ১২:৫৭ পিএম

দুই দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের হিমাঞ্চল পঞ্চগড়।

দুই দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের হিমাঞ্চল পঞ্চগড়। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এতে করে নিম্নআয়ের শ্রমজীবী মানুষগুলো পড়েছেন বিপাকে। 

জানা গেছে, বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। তাপমাত্রা উঠানামায় পাল্লা দিয়ে বেড়েছে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য রোগ লেগেই আছে।