• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

না ফেরার দেশে ‘মিয়াভাই’ খ্যাত অভিনেতা ফারুক

মঈন আব্দুল্লাহ, ঢাকা ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আট বছর ধরে  হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনয়শিল্পী ও রাজনীতিবিদ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছেলে শরৎ বলেন, আজ সিঙ্গাপুর স্থানীয় সময় সকাল ১০টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার ভোরের ফ্লাইটে তার লাশ দেশে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

Tags: