• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

তবুও সিরিজ জয়ে আশাবাদী মিরাজ

টিএন২৪ প্রতিবেদক ০৯ ডিসেম্বর, ২০২৪ ১২:৪১ পিএম

পরাজয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো সফরকারী বাংলাদেশ। প্রায় তিনশ ছুঁইছুঁই টার্গেট দিয়েও বড় ব্যাবধানেই ম্যাচ হেরেছে বাংলাদেশ।

পরাজয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল সফরকারী বাংলাদেশ। প্রায় তিনশ ছুঁইছুঁই টার্গেট দিয়েও বড় ব্যাবধানেই ম্যাচ হেরেছে বাংলাদেশ।

রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ ডট বল খেলেছে মোট ১৫৫টি যেটা মুলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

ওপেনার তানজিদ হাসান তামিম ৬০ বলে ৬০ করলেও মেহেদী হাসান মিরাজের ১০১ বলে ৭৪ রান বেশ দৃষ্টিকটু লেগেছে অনেকের কাছেই। 

মিরাজের স্ট্রাইক রেট ছিল সবচেয়ে কম ৭৩.২৬। ৭১ বলে ফিফটি ছোঁয়া মিরাজ পরের ২৪ রান করতে খেলেন আরও ৩০ বল। এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের পরেও আফসোস নেই মিরাজের। উল্টো বললেন সিরিজ জয়ের কথা।

মিরাজ বলেন, স্কোর নিয়ে আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা জুটি গড়েছে। বোলাদের জন্য দিনটা কঠিন ছিল।’

‘এখনো সুযোগ আছে। ম্যাচ তো মাত্র একটা গেল। পরের ম্যাচ জিততে পারলে আমরা সিরিজও জিততে পারি।’

মাঝের দিকে উইকেট পতনের পাশাপাশি রানের গতিও কমতে থাকে বাংলাদেশের যেকারনে একসময় বাংলাদেশের রান তিনশ পেরিয়ে যাবে মনে হলেও শেষ পর্যন্ত এমন ব্যাটিংবান্ধব উইকেটেও তিনশ করতে পারেনি বাংলাদেশ।

শেষের দিকে ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের ৯৬ রানের দুর্দান্ত জুটিতে শেষ পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ করে ২৯৪।

‘সেঞ্চুরির কথা আমি ভাবিনি। দরকার ছিল দলকে ভালো একটা অবস্থায় নিয়ে যাওয়া। আমি চেষ্টা করেছি ৪০ ওভারের মধ্যে দলের রান একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়া। মনে হয়েছে এই উইকেটে ৩০০ রানের বেশি করতে পারলে ভালো হবে। যে কারণে রানের জন্যই খেলেছি।’

‘একটা ভালো জুটির পর তানজিদ আউট হয়ে গেল। এরপর আফিফের সঙ্গে ভালো জুটি গড়ে ওঠার পর (৩৩.৬ ওভারে ১৭৯/৪) সেও আউট হয়ে গেল। ওই অবস্থায় আমি ঝুঁকি নিতে পারি না। কারণ আরেকজন সেট ব্যাটসম্যান আউট হয়ে গেলে নতুন ব্যাটসম্যানের ওপর চাপ পড়বে। এরপর যখন রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) সেট হল, তখন আমি চালিয়ে খেলার চেষ্টা করেছি।’