• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন হেটমায়ার

টিএন২৪ প্রতিবেদক ০৮ ডিসেম্বর, ২০২৪ ০১:৫৮ পিএম

সিরিজ শুরুর আগের দিন শনিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে থাকছেন না হেটমায়ার।

চোটের কারণে আগেই ছিটতে পড়েন পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। তাদের বদলে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পান মার্কিনো মিন্ডলি ও প্রথমবার জাতীয় দলে জায়গা পান জেডাইয়া ব্লেডস। এবার আরও বড় ধাক্কা খেলো ক্যারিবিয়ানরা। ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন ছিটকে গেলেন আগ্রাসী ব্যাটসম্যান শিমরন হেটমায়ার।

সিরিজ শুরুর আগের দিন শনিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে থাকছেন না হেটমায়ার। তার অসুস্থতার ধরন জানানো হয়নি।বদলি হিসেবে ৩ ম্যাচের জন্য স্কোয়াডে ডাক পেলেন অ্যালিক আথানেজ।

আথানেজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২টি ওয়ানডে খেলেছেন। ব্যাট হাতে করেছেন ২৯৯ রান। করেছেন দুটি হাফ সেঞ্চুরিও। ব্যাট হাতে ওয়ানডেতে তার সেরা ইনিংসটি ৬৬ রানের। আথানেজ সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ওয়ানডে খেলেছেন ক্যারিবীয়দের হয়ে। 

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু আজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় মাঠের লড়াইয়ে নামবে দু'দল। 

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, আলিক আথানেজ, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।