• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সরকার নির্ভুল পাঠ্যবই বের করার চেষ্টা করছে: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ১৯ নভেম্বর, ২০২৪ ১১:৫৫ এএম

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, এবার সরকার নির্ভুল পাঠ্যবই বের করার চেষ্টা করছে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, এবার সরকার নির্ভুল পাঠ্যবই বের করার চেষ্টা করছে। প্রতিবছর পাঠ্যবই ছাপানোর সময় কিছু না কিছু ভুল-ভ্রান্তি দেখা যায়। পাঠ্য বইয়ের আলোকেই শিশুদের মানসিক বিকাশ গড়ে উঠে, তাই এখানে ভুল থাকা কাম্য নয়। ছাপানো বই হাতে পেলে বুঝা যাবে কতটা নির্ভুল হলো।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্কুলের মাঠে খেলাধুলা ছাড়া অন্য কিছুর আয়োজন করা ঠিক নয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি টিম ওয়ার্ক গড়ে ওঠে, এটি অস্বীকার করার কোন উপায় নেই। তাই স্কুলের মাঠে সব সময় খেলাধুলা থাকত হবে না হয় দখলদারিত্ব মনোভাব গড়ে উঠবে শিক্ষার্থীদের মধ্যে।

ভর্তি প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার সুযোগ পাবে।