লিভার সিরোসিস জটিলতায় সিসিইউতে ভর্তি খালেদা জিয়া
সিসিইউতে রেখেই তাকে চিকিৎসা ও পরীক্ষা-নীরিক্ষা করানো হবে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন
সিসিইউতে রেখেই তাকে চিকিৎসা ও পরীক্ষা-নীরিক্ষা করানো হবে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার দিবাগত রাত ৩টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সামনে উপজেলা নির্বাচন আপনাদের অনুরোধে উন্মুক্ত করে দিয়েছেন শেখ হাসিনা। এর আগে আমরা ইউনিয়ন পর্যায়ে নৌকা দিয়েছি। এবার উন্মুক্ত করে দিয়েছি।
বড় বড় হোটেলে বিএনপি ইফতার পার্টির আয়োজন করে। আওয়ামী লীগ নেত্রী নির্দেশ দিয়েছেন ইফতার পার্টি না করে, সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করতে। অথচ বিএনপি ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করে, অপপ্রচার করে, মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরকারবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক দফার আন্দোলনে সব গণতান্ত্রিক শক্তিকে সমন্বিতভাবে লড়াই করতে হবে। তাহলে আমরা যে চূড়ান্ত আন্দোলনের জন্য কাজ করছি, সেই আন্দোলনে বিজয় অর্জিত হবে।
রাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে
বাহাউদ্দিন নাছিম ঢাকা-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার নির্বাচনি এলাকার জণগণের নানা সমস্যা দূর করার লক্ষ্যে www.smartdhaka8.com চালু করেন। এ ওয়েব সাইটের মাধ্যমে তিনি জণগণের নানা সমস্যার কথা শুনে সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন
ওবায়দুল কাদের বলেন, এতোদিন পরেও স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক করে। পাঠক ঘোষক হতে পারে না। কে ঘোষক এই বিতর্কের অবসান তখনই হবে, যখন সত্যের অনুসন্ধান করতে যাব। স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট ৭০ এর নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুই পেয়েছিলেন।
সমাবেশের জন্য বঙ্গবন্ধু অ্যাভিনিউর পূর্ব পাশে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের মিছিল আর ভিড়ের কারণে বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ গুলিস্তানের আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগ নিজেরা নিজেরা নির্বাচন করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের নামে সরকার নাটক করেছে। দেশের ভেতরে-বাইরে কেউ এ নির্বাচন গ্রহণ করেনি। জোর করে ক্ষমতা দখল করে দেশের মানুষের বুকের ওপর বসে আছে তারা। ১৯৭৫ সালে দেশের মানুষদের সঙ্গে প্রতারণা করেছিল আওয়ামী লীগ, এখন ছদ্মবেশে গণতন্ত্রের লেবাস ধরেছে।’