রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আসিফ নজরুলের নেতৃত্বে কমিটি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি ও এ সংক্রান্ত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রধান করে ছয় সদস্যের পর্যালোচনা কমিটি করেছ সরকার।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি ও এ সংক্রান্ত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রধান করে ছয় সদস্যের পর্যালোচনা কমিটি করেছ সরকার।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শ্রোতার চাহিদা অনুযায়ী বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করতে হবে। বুধবার (১২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।
২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় সাড়ে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সেই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ই নভেম্বর আইসিজেতে মামলা দায়ের করে আফ্রিকার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। সেই মামলার সফল হওয়ার জন্য গাম্বিয়ার পাশের থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আগামী ২১ মার্চ নতুন আরও ৮ উপদেষ্টা শপথ নিচ্ছেন— সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শপথ নেওয়ার এ প্রজ্ঞাপনটি ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সারাদেশের ২ ঘণ্টার জন্য কর্মবিরতিতে যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাসহ সারা দেশের কর্মকর্তারা। এর ফলে সারাদেশে ২ ঘণ্টার জন্য এনআইডি সেবা বন্ধ থাকবে।
অনুমতি ছাড়া ঢাকার কোনো রাস্তা কাটাকাটি ও খোঁড়াখুঁড়ির কাজ করা যাবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তর। ডিএমপির সম্মতি ছাড়া যদি কোনো প্রতিষ্ঠান রাস্তা কাটাকাটি, খোঁড়াখুঁড়ির শর্ত ভঙ্গ করে ঢাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে সংশ্লিষ্ট কাজ বন্ধ করাসহ ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি।
নির্বাচন কমিশন (ইসি) থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) সরাতে তৈরি করা হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। অর্থাৎ বর্তমান সরকারও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে এনআইডি রাখতে চায় না বলে এই উদ্যোগ নিতে যাচ্ছে। সরকারের এমন উদ্যোগের বিরোধিতা করে কর্মসূচিতে যাচ্ছে ইসি কর্মকর্তারা।
আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মালয়েশিয়ার কূটনীতিক ওথমান হাশিম বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। ফলে শিক্ষকরা রাস্তায় অবস্থান নিয়ে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়েছেন। এতে বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল।
প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাছে কদম ফোয়ারা মোড় থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর ওই এলাকার সড়কে যান চলাচল শুরু হয়েছে।